সোমবার (৭
সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায়
অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে চাঁনপুর
এলাকার লাকীর বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়,
গ্রেপ্তার লাকী চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে ও সফিউল্লাহর স্ত্রী। তার
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ
জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন