শনিবার (৫ সেপ্টেম্বর) কাঁচপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা
করে সোনারগাঁ থানা পুলিশ তাদের আটক করে। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির
করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.
মামুন সরকার শুনানি শেষে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সিফাত হাওলাদার (১৯), চর
ভূলুয়া দক্ষিণপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে; মো. হৃদয়
(২২), একই এলাকার আজগরের ছেলে এবং মো. বিজয় (১৯), মুরাদপুর দেওয়ানবাগ এলাকার সাইদুর রহমানের ছেলে। তারা সবাই সোনারগাঁ
থানার এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য, মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং
মাদকসেবীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কাঁচপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ওই তিনজনকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে দুই
মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
পুলিশ
জানিয়েছে, সোনারগাঁ এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন