নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার
এজাহারভুক্ত আসামি সাকিল ওরফে ‘বুলেট সাকিল’কে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে তারাব পৌরসভার বরাব রসূলপুর
এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাকিল ওই এলাকার প্রয়াত মোস্তাফা মিয়ার
ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাব ও
আশপাশের এলাকায় সাকিলের বিরুদ্ধে মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। পাশাপাশি
একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রগুলো আরও জানায়, সাকিলের বিরুদ্ধে জমি দখল,
ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সম্প্রতি তারাব এলাকায় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলাতেও তাকে আসামি
করা হয়।
রূপগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সাম্প্রতিক
সংঘর্ষের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন