শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল
মাদ্রাসার মিলনায়তনে ‘মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং উক্ত মাদ্রাসাকে জেলার
অন্যতম মডেল মাদ্রাসায় উন্নীতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ কথা বলেন।
আবুল কালাম বলেন, গত ছয় মাসের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি
হয়েছে। কোথাও কোথাও শিক্ষকদের একটি অংশ মনে করছেন, বিগত
আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে তাদের অবস্থান বা অধিকার অন্যদের চেয়ে বেশি। ফলে
তারা প্রতিষ্ঠানের স্বাভাবিক নিয়ম-কানুন কিংবা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মানতে
অনীহা দেখাচ্ছেন।
অন্যদিকে নিরাপত্তা ও সামাজিক পরিবেশ নিয়ে নানা শঙ্কার কারণে
গভর্নিং বডির সদস্যদের মধ্যেও দায়িত্ব পালনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে
উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য বলেন, “এই শঙ্কা, দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা দূর করে
শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই মূল উন্নয়ন। সবাইকে
নিজ নিজ দায়িত্ব ও অবস্থান থেকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
মাদ্রাসা শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষায় গড়ে তোলার ওপরও গুরুত্ব
দেন তিনি। বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে আবুল
কালাম বলেন, আধুনিক বিশ্বে আরবি ভাষার গুরুত্বও অনেক। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ
প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে।
নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও
শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি। মাদ্রাসার ছাত্রীদের জন্য
পৃথক স্যানিটারি ব্যবস্থা ও পর্যাপ্ত ওয়াশরুম সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার
কথা উল্লেখ করে এসব অবকাঠামোগত চাহিদা পূরণে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন,
একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শুধু শ্রেণিকক্ষ বা ভবন
নির্মাণ যথেষ্ট নয়। শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর
সম্পর্ক, শৃঙ্খলা, নিরাপত্তা এবং
প্রয়োজনীয় সুযোগ-সুবিধা—সবকিছুর সমন্বিত উন্নয়ন প্রয়োজন।
মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের
প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা
প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।
এ সময়
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিঞা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩
নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মাদ্রাসার শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা
উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন