গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে
মাদক মামলার তিন আসামি,
হত্যা মামলার দুই আসামি, সন্ত্রাসবিরোধী
আইনের মামলার একজন, ওয়ারেন্টভুক্ত একজন এবং তিন মাদকসেবী
রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী
ও নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায়
অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১
কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তার
ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকার আশিকুল ইসলাম আশিক (২৭), সোনারগাঁয়ের
নোয়াগাঁও এলাকার আকতার হোসেন বাবু (৪৪) এবং দুর্গাপ্রসাদ এলাকার রাসেল (৩৭)।
এ ছাড়া হত্যা মামলায়
গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার আমির হোসেন (৫৮) ও কুড়িগ্রামের
নাগেশ্বরী এলাকার শাহিনুর ইসলাম (৩০)।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায়
সোনারগাঁ পৌরসভার শাহপুর এলাকার জিয়া উদ্দিন ভূইয়া জীবন (৫৫) এবং একটি মামলার
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আমবাগ এলাকার দেওয়ান আরজু (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে মাদকসেবী হিসেবে
ইকরামুল হক (৪৫),
শাহ পরান (৩৮) ও মিন্টু আহাম্মেদ শুভ ওরফে মিন্টু মিয়া (৪২)কে
গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার
ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং
ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ
যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন