অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান।
বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সনদ ও
পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার পাওয়ার আনন্দে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়
উচ্ছ্বাস। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না
থেকে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের
সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভালো ফলাফলের
পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।
তারা
আরও বলেন, শিক্ষাজীবনের শুরুতেই মেধার স্বীকৃতি পেলে শিক্ষার্থীদের মধ্যে
প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস বাড়ে। তাই ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত
করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
দ্যা প্রেস নিউজ/ এফজে
মন্তব্য করুন