শনিবার (৫
সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযান
পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) চন্দন দের নেতৃত্বে পুলিশের
একটি দল অভিযান চালিয়ে রাজা শেখ ওরফে রাজুকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে দুই
কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজু
গোপালগঞ্জ সদর থানার ঘোষের চর এলাকার নুর ইসলাম শেখের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে
পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা
পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন