রোববার (৬
সেপ্টেম্বর) চিটাগাং রোডের আহসানউল্লাহ মার্কেটের তৃতীয় তলায় রেস্টুরেন্টটিতে
অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের
কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ।
ভ্রাম্যমাণ আদালত
সূত্রে জানা যায়, হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসনের প্রয়োজনীয়
অনুমোদন থাকা বাধ্যতামূলক। তবে অভিযানের সময় ‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টের
প্রয়োজনীয় অনুমোদন না থাকার বিষয়টি ম্যাজিস্ট্রেটের নজরে আসে।
পরে নিরাপদ খাদ্য
আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া
হয়।
অভিযানে প্রসিকিউশন
কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো.
শাহজাহান।
প্রশাসনের পক্ষ
থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন এবং
আইনবহির্ভূতভাবে পরিচালিত হোটেল-রেস্টুরেন্টের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে।
মন্তব্য করুন