রোববার (১৩
সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।
এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে
মৃত্যু হয়েছে ৫২ জনের।
এ ছাড়া জুলাইয়ে ৩৬
জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর
মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে,
শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত
হয়ে ১ হাজার ৫৬১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে
ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।
একই সময়ে হাসপাতাল
থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৯৪ জন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৮ হাজার
৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ২৪ ঘণ্টায়
সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে
ভর্তি হয়েছেন ৬২৭ জন।
এ ছাড়া খুলনা
বিভাগে ২৭৫ জন, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে
৭৩ এবং সিলেটে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য
অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ এখনো ঊর্ধ্বমুখী।
বিশেষ করে সেপ্টেম্বরের শুরুতেই মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায়
পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন