‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮
সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন
করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা
প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান
অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সাক্ষরতা শুধু
পড়তে ও লিখতে পারার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির
অন্যতম প্রধান ভিত্তি হলো সাক্ষরতা।
তিনি বলেন, একটি উন্নত,
দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক
শিক্ষার কোনো বিকল্প নেই। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সবার জন্য শিক্ষার সুযোগ
নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসক
আরও বলেন, শিক্ষা ও সাক্ষরতার প্রসার ঘটলে মানুষের সক্ষমতা বাড়ার পাশাপাশি
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে
কাজ করতে হবে।
আলোচনা সভায়
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। এ সময় সরকারি
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক
ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন