শনিবার (৫ সেপ্টেম্বর) হংকং বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে
সভাপতি হিসেবে মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে এস রহমান জহিরের নাম
ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া নারায়ণগঞ্জের তিন নেতা হলেন—ফতুল্লা
থানার উত্তর মাসদাইর গাবতলী এলাকার ইঞ্জিনিয়ার মো. আবু ছালেক (পিএইচডি), সিদ্ধিরগঞ্জ
থানার আদমজী এলাকার কে এম আহমেদ রাজু এবং সদর থানার দেওভোগ মাদ্রাসা এলাকার আহমেদ
হাসিব সোবেল।
তাদের মধ্যে ইঞ্জিনিয়ার মো. আবু ছালেককে উপদেষ্টা, কে এম
আহমেদ রাজুকে ১
নম্বর যুগ্ম সম্পাদক এবং আহমেদ হাসিব সোবেলকে বিনোদন বিষয়ক সম্পাদক
করা হয়েছে।
হংকং বিএনপির মতো প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের কমিটিতে
নারায়ণগঞ্জের তিন নেতার একসঙ্গে জায়গা পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ
দেখা দিয়েছে। তাদের পদপ্রাপ্তিকে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ
অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নেতাকর্মীরা আশা করছেন, নতুন দায়িত্বে থেকে নারায়ণগঞ্জের
এই তিন নেতা হংকংয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও
নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হংকং বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য
দেওয়ান সাইফুল আলম মাসুদ,
মহিউদ্দিন মহি ও সৈয়দ একরাম এলাহী নাসেরসহ উপদেষ্টা পরিষদের
অন্যান্য সদস্য ও নেতাকর্মীরা।
নবগঠিত
কমিটির নেতারা হংকংয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার
প্রত্যয় ব্যক্ত করেছেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন