মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তারাব পৌর অডিটোরিয়ামে শহীদ ফারহান
ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১
(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি ছিলেন
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাব পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
নাজমুল নাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের সভাপতি
আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতির প্রতি শ্রদ্ধা
জানান এবং তার জীবন ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা
করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের
শেষ পর্বে শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের
হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের মেধা
ও কৃতিত্বের স্বীকৃতি দিতেই এ সম্মাননার আয়োজন করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন