মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) শিবানী সরকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)
ডা. রাজিউর রহমানের কাছে টেস্ট কিটগুলো হস্তান্তর করেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর প্রকোপের সময়ে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের দ্রুত পরীক্ষা ও রোগ নির্ণয়ে এসব টেস্ট কিট
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে
প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়ার সুযোগ তৈরি হবে।
উপজেলা
পরিষদের উন্নয়ন তহবিল থেকে কিট সরবরাহের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, স্থানীয়
পর্যায়ে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ কার্যকর
ভূমিকা রাখবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন