নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দিনভর পুলিশের বিশেষ অভিযানে ১৬ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন
মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং মাদক সেবনের
অভিযোগে আটক ব্যক্তিরা রয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত বন্দর থানার বিভিন্ন
এলাকায় একাধিক দল অভিযান পরিচালনা করে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ১৬ জনের মধ্যে আগের মামলার আসামি
পাঁচজন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন, নন-এফআইআর প্রসিকিউশনের একজন এবং মাদক সেবনের অভিযোগে আটক আটজন রয়েছেন।
অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চিনারদী এলাকার ৪ নম্বর
ওয়ার্ড আওয়ামী যুবলীগের স্থানীয় নেতা মো. শাহ-আলমকে (৫০) গ্রেপ্তার করা হয়। একই
সঙ্গে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শাহী মসজিদ খালপাড় এলাকার ২১ নম্বর ওয়ার্ড
আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান স্বপনকে (৫০) আটক করে পুলিশ।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নাহিয়ান (২০) ও
রাকিবকে (২০), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শাহ-আলমকে (৪০) এবং পুলিশ আইনের
নন-এফআইআর প্রসিকিউশনে সাকিব শিকদারকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে শিউলি
ও মওদুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রাতের অভিযানে বন্দর থানার বিভিন্ন এলাকায়
মাদক সেবনরত অবস্থায় আরও আটজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী
ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মিজানুর রহমান, এসআই মো.
আবদুল আলীম, এসআই মিকাইল হোসেনসহ পুলিশের কয়েকটি দল
পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করে।
বন্দর
থানা পুলিশ জানিয়েছে,
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এবং মাদক, কিশোর
গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান
নিয়মিতভাবে চলবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন