মঙ্গলবার (৮
সেপ্টেম্বর) তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬২ মাস উপলক্ষে
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি এ দাবি জানান।
সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে
অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ত্বকী হত্যার বিচার দাবিতে দীর্ঘদিন ধরে
প্রতি মাসের ৮ তারিখে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দেশের বিভিন্ন
রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়েছেন। তবে
তদন্ত শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল না হওয়ায়
ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মাসুমের অভিযোগ,
তৎকালীন সরকারের মদদে ত্বকী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি হত্যাকাণ্ডের
নির্দেশদাতা হিসেবে শামীম ওসমানসহ চিহ্নিত আসামিদের নাম মামলায় অন্তর্ভুক্ত করে
দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।
সরকারের দৃষ্টি
আকর্ষণ করে তিনি বলেন, জনগণ একটি গণতান্ত্রিক সরকারের কাছে আইনের শাসন ও
ন্যায়বিচার প্রত্যাশা করে। বিচারহীনতার সংস্কৃতি দূর করতে ত্বকী হত্যার পাশাপাশি
চঞ্চল ও মিঠু হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করা প্রয়োজন।
নারায়ণগঞ্জকে
অবহেলিত না রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ত্বকী হত্যার বিচার
কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
আলোক প্রজ্বলন
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক
ব্যক্তিত্ব রফিউর রাব্বি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা
কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট জাহিদুল হক দিপুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা
ত্বকী হত্যাকাণ্ডের দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু এবং
জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন