মঙ্গলবার (৮
সেপ্টেম্বর) ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও সদস্য
সচিব রাসেল মাহমুদের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে
কামাল প্রধানকে আহ্বায়ক এবং মো. পিন্টুকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম
আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আবুল কাশেম। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আ. আল জুবায়ের
(সিয়াম), মো. সেকান্দার গাজী, সোহরাব ভূঁইয়া, মাহামুদুল্লাহ, হাজী আ. মোতালেব,
মোহাম্মদ আনোয়ার ও সোহেল সরদার।
কমিটির সদস্যরা
হলেন,মো. সেলিম সারোয়ার, রাসেল মিয়া, মনির হোসেন, মো. রাসেল, শাকিল হোসেন, মো.
বিপ্লব, মো. ইয়াসিন, মো. আমির হোসেন, রশিদ সরদার, মো. সুমন ও মো. খলিল রহমান।
অনুমোদনপত্রে
নবগঠিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন
করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির
নেতৃবৃন্দ বক্তাবলী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও
শক্তিশালী করার পাশাপাশি দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত
করেছেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন