মঙ্গলবার (৮
সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় বোরহান হাজীর
বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আলীগঞ্জ
এলাকার বাসিন্দা মো. ইমন হোসেন (২৪), দাপা ইদ্রাকপুরের মো. আজমীর হোসেন (২৮) এবং
একই এলাকার মো. মিরাজ (২২)।
পুলিশ জানায়, পুলিশের
একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে ১৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়,
গ্রেপ্তারদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য
পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
মাদকসহ বিভিন্ন
অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন