আরিহা নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আন্তর্জাতিক
পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে পদক অর্জন করায় তার পরিবার, শিক্ষক ও
সহপাঠীদের মধ্যে বইছে আনন্দের হাওয়া।
ফিলিপাইনের গ্লোবাল লীগ অব উইনার্স (জিএলওডব্লিউ) আয়োজিত এ
আন্তর্জাতিক অলিম্পিয়াডে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ
নেয়। জাতীয় পর্যায়ের বাছাইপর্বে সাফল্য অর্জনের পর বাংলাদেশের তিন শিক্ষার্থী
বৈশ্বিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।
বৈশ্বিক পর্বে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা তিন
শিক্ষার্থীর মধ্যে আরিহা মুশাইয়াদ ইংরেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে। একই
প্রতিযোগিতায় ঢাকার স্যার জন উইলসন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রুওয়াইজা
সেহরিশ ইংরেজি বিভাগে ডায়মন্ড এবং বিজ্ঞান বিভাগে রৌপ্য পদক অর্জন করেছে।
অন্যদিকে,
সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী
ওয়াসিফা মুসনাদ তৌশিতা ইংরেজি বিভাগে রৌপ্য পদক পেয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে আরিহার এ সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-সহপাঠীরা। তাদের প্রত্যাশা, পড়াশোনার
পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য আরও
সম্মান বয়ে আনবে আরিহা।
আরিহা মুশাইয়াদ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাবাগ মুন্সিবাড়ি
এলাকার মো. ওয়াহিদুজ্জামান ও নিগার সুলতানা দম্পতির সন্তান। মেয়ের এ অর্জনে গর্বিত
বাবা-মা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আরিহার
এ অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, নারায়ণগঞ্জের শিক্ষাঙ্গনের জন্যও
একটি আনন্দের খবর। আন্তর্জাতিক মঞ্চে তার এমন সাফল্য অন্য শিক্ষার্থীদেরও
জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক শিক্ষায় উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন