বৃহস্পতিবার সকালে
বন্দরের লক্ষণখোলা এলাকায় সানিয়া সাউদের বাড়িতে গিয়ে রোমান হোসেন ওই বক্তব্য দেন
বলে অভিযোগ করেছেন সাবেক এই নারী কাউন্সিলর। একইসঙ্গে তার বাড়িতে গিয়ে হেনস্তা ও
হামলার অভিযোগও করেছেন তিনি।
সানিয়া সাউদের
অভিযোগ, রোমান হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে হেনস্তা করেন। এ
সময় স্থানীয়দের ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহের জন্য ‘ট্রিওক্সিন’ নামের একটি
প্রতিষ্ঠানের ডিলারশিপ নেওয়ার লক্ষ্যে চলমান নিবন্ধন কার্যক্রমের কাগজপত্র তার
কাছে জমা দিতে বলেন রোমান। এলাকায় এ ধরনের কার্যক্রম চলবে না বলেও তাকে জানানো হয়
বলে দাবি করেন সানিয়া।
তার আরও অভিযোগ, ওই
কার্যক্রম পরিচালনা করতে হলে তাকে ৫ লাখ টাকা দিতে হবে বলে রোমান হোসেন জানান। তবে
রোমান হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
রোমান হোসেন বলেন,
তিনি নাসিকের ২৫ নম্বর ওয়ার্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় কয়েকজন
ব্যক্তি তাকে বেশ কিছুদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, সাবেক কাউন্সিলর সানিয়া
ফ্যামিলি কার্ডের নাম করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন। বিষয়টি জানতে তিনি তার
বাসায় যান বলে জানান।
রোমান বলেন, ‘আমি
তার বাসায় গেলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় তার সঙ্গে আমার
কথা-কাটাকাটি হয়। পরে তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে ছড়িয়ে দেন।
পরবর্তীতে আমার মাকেও মারধর করা হয়েছে।’
তিনি আরও জানান, এ
ঘটনায় তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে বন্দর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে তিনি জানতে
পেরেছেন। সাবেক কাউন্সিলর সানিয়া সাউদের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা
হয়নি। তবে সকালে রোমান হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ওসি বলেন, বিষয়টি
তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে।
এদিকে সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে
ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও দুই পক্ষের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে
নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন