কনসার্টকে ঘিরে
ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস জানান, তারা ইতোমধ্যে
সিডনিতে পৌঁছে গেছেন।
ভিডিও বার্তায়
সিডনির ভক্তদের কনসার্টে আমন্ত্রণ জানিয়ে জেমস বলেন, আমরা নগরবাউল এখন সিডনি
চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই
রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।”
জেমসের এই ঘোষণার
পর কনসার্টটি নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে। একই মঞ্চে বাংলাদেশের নগরবাউল
ও পশ্চিমবঙ্গের ফসিলসের পরিবেশনা হওয়ায় দুই বাংলার সংগীতপ্রেমীদের জন্য এটি বিশেষ
আকর্ষণ হয়ে উঠেছে।
বর্তমানে
দেশ-বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। নিয়মিত মঞ্চ
পরিবেশনার পাশাপাশি ব্যান্ডটির নতুন কিছু গানের কাজও এগিয়ে চলছে বলে জানা গেছে।
অন্যদিকে,
পশ্চিমবঙ্গের রকসংগীতের অন্যতম পরিচিত মুখ রূপম ইসলামও দীর্ঘদিন ধরে শ্রোতাদের
কাছে জনপ্রিয়। ফসিলস ব্যান্ডের মাধ্যমে বাংলা রকসংগীতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন
তিনি।
এর আগে ২০২৪ সালে
ভারতে অনুষ্ঠিত পুজোওয়ালাদের গান শিরোনামের একটি কনসার্টে একই মঞ্চে
পারফর্ম করেছিলেন জেমস ও রূপম ইসলাম। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে ফের একসঙ্গে মঞ্চে
উঠছেন দুই বাংলার জনপ্রিয় এই দুই রকশিল্পী।
১২ সেপ্টেম্বরের
কনসার্টে দুই শিল্পীর পরিবেশনা ঘিরে সিডনিপ্রবাসী বাংলাদেশি ও ভারতীয়
সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। ফলে নগরবাউল ও ফসিলসের এই যৌথ
আয়োজন দুই বাংলার রকসংগীতের ভক্তদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা হয়ে উঠবে বলে
প্রত্যাশা করছেন আয়োজকেরা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন