বুধবার (২৬ আগস্ট) তিনি পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা
কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি অফিস পরিদর্শন
রেজিস্টারে স্বাক্ষর করেন এবং কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার ও চলমান কার্যক্রম
পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন
বিষয়ে কথা বলেন এবং পরিবেশ সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করতে
প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কার্যালয়ে পৌঁছালে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের
উপপরিচালক এ এইচ এম রাসেদ ফুল দিয়ে মহাপরিচালককে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের
পরিচালক মো. ফেরদৌস আনোয়ার,
ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ফরিদ আহমেদ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক রফিকুল ইসলামসহ
সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে
মহাপরিচালক নারায়ণগঞ্জের পরিবেশ পরিস্থিতি ও অধিদপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে
খোঁজখবর নেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন