রোববার
(১৩ সেপ্টেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার ১ নম্বর ওয়ার্ডের টিসি রোড,
তালতলা ক্লাব, আব্দুল্লাহ আলী পুলসহ আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা
আবদুল জব্বার। তিনি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন
এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ
সময় মাওলানা আবদুল জব্বার জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ পক্ষের লক্ষ্য ও
উদ্দেশ্য সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে
মতবিনিময় ও বিভিন্ন বিষয়ে কথা বলেন।
কর্মসূচিতে
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল
হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমীর কফিল আহমেদ, থানা সেক্রেটারি
সাইফুল ইসলাম রনিসহ স্থানীয় নেতাকর্মীরা।
দিনব্যাপী
কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে
যোগাযোগ করেন এবং জামায়াতের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন