শনিবার (১২
সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুর
এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফতুল্লা
থানা পুলিশের একটি দল উত্তর নরসিংপুরের তারামিল সংলগ্ন এনামুল হাজীর বাড়ির গেটের
পাশের ফাঁকা জায়গায় অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন
মশিউরকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মশিউর
গাইবান্ধার পলাশবাড়ী থানার ছোট ভগবানপুর এলাকার কুদ্দুসের ছেলে। তিনি বর্তমানে
ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে,
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে
আদালতে পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন