নারায়ণগঞ্জের সাত থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে
মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন মামলার আসামিসহ ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩
সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন
এলাকায় থানা পুলিশ ও ডিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
জেলা পুলিশের
তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৭২ জন মাদকসেবী এবং ১২ জন মাদক ব্যবসায়ী। এছাড়া
বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্তসহ ২৮ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে
সম্পৃক্ততার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক
হিসাবে নারায়ণগঞ্জ সদর থানায় আটজন, ফতুল্লা মডেল থানায় ২৪ জন, বন্দর থানায় ১৬ জন, রূপগঞ্জ থানায় পাঁচজন,
সিদ্ধিরগঞ্জ থানায় ৩০ জন, সোনারগাঁও
থানায় ২৪ জন এবং আড়াইহাজার থানায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি জেলা
গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও দুজনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে
ফতুল্লা থেকে এক কেজি গাঁজা, বন্দর থেকে ৫১ পিস ইয়াবা, সিদ্ধিরগঞ্জ
থেকে ইয়াবা ও হেরোইন, সোনারগাঁও থেকে ১২৫ পিস ইয়াবা এবং
আড়াইহাজার থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে আড়াইহাজারে মাদক বিক্রির
১৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ আরও
জানায়, সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে
একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ
জানিয়েছে, মাদক, অপরাধী ও বিভিন্ন মামলার আসামিদের
বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন