শনিবার (১২ সেপ্টেম্বর) দলের চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ বীর
বিক্রমের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
পদত্যাগপত্রে সুমন দেওয়ান জানান, দীর্ঘ সময় ধরে এলডিপির
রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে
আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালনাগত নানা জটিলতা তৈরি
হয়েছে। এর পাশাপাশি আর্থিক চাপও বেড়েছে। এ পরিস্থিতিতে ব্যবসা পুনর্গঠনে তাকে আরও
বেশি সময় দিতে হচ্ছে।
এ কারণে দলীয় দায়িত্ব আগের মতো সময় ও মনোযোগ দিয়ে পালন করা সম্ভব
হচ্ছে না উল্লেখ করে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে
পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য দলীয় চেয়ারম্যানের
প্রতি অনুরোধ জানিয়েছেন।
সুমন দেওয়ান বলেন, “ব্যক্তিগত
কারণেই দল থেকে পদত্যাগ করেছি। রাজনীতিতে সময় দিতে গিয়ে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন
ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। তাই আপাতত রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তবে এখনই অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই।”
এলডিপি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন