সোমবার (১৪ সেপ্টেম্বর) বন্দর উপজেলা কার্যালয় সংলগ্ন এলাকায়
উপজেলা নির্বাহী ক্যাম্পের এপিসি মো. রেজাউল করিমের নেতৃত্বে আনসার সদস্যরা
দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নেন।
অভিযানের শুরুতে ক্যাম্প ও আবাসিক এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা
আবর্জনা সরিয়ে ফেলা হয়। ড্রেন, নালা, উঠানসহ আশপাশের
স্থান পরিদর্শন করে পানি জমে থাকার সম্ভাব্য জায়গাগুলো পরিষ্কার করা হয়।
পরিত্যক্ত বোতল, কৌটা, ফুলের টব,
ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি ফেলে দেওয়া হয়। একই
সঙ্গে ড্রেন ও নালার ময়লা অপসারণ করে পানি চলাচলের পথ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া
হয়। এসব স্থানে এডিস মশার লার্ভা বা প্রজননের সুযোগ তৈরি হতে পারে বলে সতর্ক করা
হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ফগার মেশিন দিয়ে আনসার ক্যাম্প, উপজেলা
কার্যালয়ের আশপাশ এবং আবাসিক এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন করা হয়।
এ সময় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার
রাখার পরামর্শ দেওয়া হয়। সচেতনতা বাড়াতে স্থানীয়দের মধ্যে লিফলেটও বিতরণ করা হয়।
অভিযানে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিজ নিজ এলাকায় নিয়মিত
নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে কোনো স্থানে যাতে দীর্ঘ সময় পানি জমে
না থাকে, সেদিকে খেয়াল রাখার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম
চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্তৃপক্ষের
পক্ষ থেকে জানানো হয়েছে,
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু মশক নিধন নয়, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপরও
গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা
হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন