নারায়ণগঞ্জ সদর উপজেলায় এডিপির অর্থায়নে গরিব, দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সদর
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও
আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে
সংক্ষিপ্ত বক্তব্যে উপকারভোগী নারীদের উদ্দেশে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন
বলেন, “এটি সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। এটি কোনো দান বা অনুদান নয়।”
তিনি
বলেন, এডিপির অর্থায়নে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা যেন প্রকৃত প্রাপ্য
ও যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে তিনি কাজ করে যাবেন।
আব্দুল্লাহ
আল আমিন বলেন, সরকারের দেওয়া এ সহযোগিতা শুধু গ্রহণ করলেই হবে না, এটিকে কাজে
লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে। সেলাই মেশিন ব্যবহার করে আয় করার
পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য
তিনি উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
তিনি
আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সহায়তা কাজে লাগিয়ে সুবিধাভোগী নারীরা
আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। একই সঙ্গে তাদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে
পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলার
প্রধান প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সেলাই মেশিন ও
আর্থিক সহায়তা পাওয়া নারীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন