রোববার (১৩
সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার
পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পুলিশ চেকপোস্টের সামনে থেকে
তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল
হাসান বাগেরহাটের মোংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকার মো. আয়নাল খানের ছেলে।
সোনারগাঁ থানা
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে
তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় নাজমুল হাসানের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা
হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি,
গ্রেপ্তার নাজমুল হাসান মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।
সোনারগাঁ থানার
পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন