নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ু দূষণের অভিযোগে রহমত টেক্সটাইল
অ্যান্ড ডাইং নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ
আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সদর উপজেলার সস্তাপুর এলাকায় পরিবেশ
দূষণবিরোধী অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে
বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। এ কারণে
বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী
প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. রেজাউল করিমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন।
অভিযান
শেষে ইউএনও বলেন,
পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে—এমন কর্মকাণ্ডের
বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বায়ু দূষণসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন