নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র সহকারী সচিব মো.
সাইফুল ইসলাম জয়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস)
হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নতুন দায়িত্বের বিষয়টি
জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপগঞ্জের
সাবেক ইউএনও মো. সাইফুল ইসলাম জয়কে বদলির মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম
আব্দুস সাওয়ারের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসন ক্যাডারের এই
কর্মকর্তা মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের পাশাপাশি কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের
সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত তরুণ কর্মকর্তাদের
সংগঠন ইয়োফাসের সাধারণ সম্পাদক এবং ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি
হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে
দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন