ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কথিত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে
বিভিন্ন মহলে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। ভিডিওটির সত্যতা বা এটি পাভেলেরই কি
না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভাইরাল হওয়া ভিডিওটিতে একজন পুরুষকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা
বলতে দেখা যায়। ভিডিওতে ওই ব্যক্তির কিছু অঙ্গভঙ্গি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
হচ্ছে। অনেকেই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার এটি কৃত্রিম বুদ্ধিমত্তা
(এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত কি না, সে প্রশ্নও তুলেছেন।
এদিকে ভিডিও কলের অপর প্রান্তে থাকা নারী কে, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে
নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পাভেলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের
মন্তব্য দেখা গেলেও ভিডিওটির উৎস, ধারণের সময় বা প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত কোনো
তথ্য প্রকাশ্যে আসেনি।
সাইদুর রহমান পাভেল ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল
চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ হওয়ার মাধ্যমে পরিচিতি পান। পরে দেশে ফিরে
স্টেজ শো এবং বিভিন্ন নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে
যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের
মাধ্যমে তার পরিচিতি আরও বাড়ে।
বিশেষ করে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা
পাওয়ায় অল্প সময়ের মধ্যেই আলোচনায় চলে আসেন পাভেল। বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত
অভিনয় করছেন তিনি।
তবে সম্প্রতি ছড়িয়ে পড়া কথিত ভিডিওটি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সেটির
সত্যতা যাচাই ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন