নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ
অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি, ওয়ারেন্টভুক্ত
পাঁচজনসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে মাদক
সেবনের অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে
বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে
জানিয়েছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায়
গ্রেপ্তার ব্যক্তি হলেন মদনপুরের ফুলহর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান
মিয়ার ছেলে আফজাল ওরফে কসাই আফজাল (৫২)। পুলিশ তাকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য
হিসেবে উল্লেখ করেছে।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি
হিসেবে গ্রেপ্তার করা হয়েছে একরামপুর এলাকার ইকবাল হোসেন (৩৫), আমিরাবাদ
এলাকার নুরুজ্জামান ওরফে পারভেজ (৩৩), কুড়িপাড়া এলাকার
শাহ পরান (৩৬), সোনাবিবি রোড এলাকার মানিক (৩৫) এবং
নবীগঞ্জ এসআই রোড এলাকার রাজিব আহাম্মেদ (৩৫)কে।
বন্দর থানায় দায়ের করা পৃথক
মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনাকান্দা স্কুলরোড এলাকার রানা (২৫), কুড়িপাড়া
এলাকার শাহাদাৎ পাটোয়ারী (৩০) এবং চাঁদপুরের হাইমচর এলাকার বিল্লাল হোসেন সৈয়াল
(৩৮)।
অন্যদিকে, বন্দরের
বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও ছয়জনকে আটক করেছে
পুলিশ। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা
হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা
নেওয়া হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন