রোববার (৬
সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা টাস্ক ফোর্স
কমিটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম শক্তিশালী করা,
স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ
সহজ করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের বিভিন্ন জটিলতা নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা
হয়।
সভায় ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার জন্য
প্রয়োজনীয় নির্দেশনা দেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন।
তিনি বলেন, সাধারণ
মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত নাগরিক সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট
সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত
নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিতে হবে।
জন্ম ও মৃত্যু
নিবন্ধনের বিষয়ে ইউএনও বলেন, নির্ধারিত সময়ে সঠিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন
নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিবন্ধন
প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সভায় উপজেলা টাস্ক
ফোর্স কমিটির সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা এবং জন্ম-মৃত্যু
নিবন্ধন সেবা সহজ, দ্রুত ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
এ সময় উপজেলা
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা
টাস্ক ফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন