নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয়গ্রুপই একে অপরের বাড়ি ঘর ভাঙচুর করে পাল্টাপাল্টি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
শনিবার (১৯
সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার মধ্যে নরসিংপুর এলাকায় মৎসজীবী দলের নেতা হোসেন ও একই
এলাকার রুবেল গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ রাতে থানায় পাল্টাপাল্টি লিখিত
অভিযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংপুর এলাকায় নদী থেকে বালি উঠিয়ে নিচু
জমি ভরাট করে বাড়ি-ঘর নির্মাণের জন্য ড্রেজার ব্যবসা নিয়ে হোসেন ও রুবেল গ্রুপের মধ্যে
দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাম
দা, লোহার রড ও বিদেশী অস্ত্র হাতে সংঘর্ষ হয়। উভয়পক্ষই একে অপরের বাড়ি ঘর ভাঙচুর করে।
ধাওয়া পাল্টা করে উভয়পক্ষই ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছ। খবর পেয়ে পুলিশ গিয়ে
উভয়পক্ষকে ধাওয়া করে পরিবেশ শান্ত করার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন গুলির খোসা উদ্ধার
করে পুলিশের কাছে দেন।
এ বিষয়ে থানার
অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন