মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায়
অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর
রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের
নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান মৃধা
(৪৭), দেলোয়ার হোসেন (৪৬) ও রাজিম (২২)। হাবিবুরের বাড়ি নোয়াগাঁও ইউনিয়নের
পরমেশ্বরদী মৃধাবাড়ী এলাকায়। দেলোয়ার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার বাসিন্দা। আর
রাজিমের বাড়ি আড়াইহাজার উপজেলার ডোমারচর পাঁচআনী এলাকায়।
এদিকে আদালতের পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে আনোয়ার
হোসেন (৩৩), ফয়সাল (২৪) ও জাহিদ হাসানকে। আনোয়ার পাটাহাত্তা, ফয়সাল বেইলর বুড়িবাড়ি এবং জাহিদ হাসান ভাটিপাড়া এলাকার বাসিন্দা।
অন্যদিকে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার নাজমুল (৩০) বেহাকৈর
গ্রামের আয়াত আলীর ছেলে। ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় গ্রেপ্তার
ইয়া নবী (৩৬) সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
পুলিশের
ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া
সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন