আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস
Advertisement

তিন ছাত্রের প্রাণহানির পর সোনারগাঁয়ে স্কুলে দুই দফা হাজিরা নির্দেশ

সোনারগাঁ প্রতিনিধি
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে না গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর শিক্ষার্থীদের স্কুল পালানোর প্রবণতা ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এখন থেকে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন দুই দফায় হাজিরা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাঈদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উপজেলার সব স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারদের নির্দেশনাটি বাস্তবায়নের জন্য বলা হয়েছে। নির্দেশনাটিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিখন দিবসে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের দুইবার উপস্থিতি যাচাই করতে হবে। প্রথমবার প্রতিষ্ঠানের প্রথম ঘণ্টার শুরুতে এবং দ্বিতীয়বার টিফিনের পরের ঘণ্টার শুরুতে হাজিরা নিতে হবে।

কোনো শিক্ষার্থী দ্বিতীয় দফার হাজিরায় অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতির কারণ খুঁজে বের করতে হবে। সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষককে ওই শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ নির্ণয়ের পাশাপাশি প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁয়ে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়।

নিহত তিন শিক্ষার্থী হলো—মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। আসেকিন ও আরেফিন মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আবির পড়ত অষ্টম শ্রেণিতে।

জানা যায়, ওইদিন সকালে কয়েকজন শিক্ষার্থী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তারা স্কুলে না গিয়ে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। দুপুর পৌনে ১টা থেকে ১টার দিকে গোসলের সময় তিন শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী কোনোভাবে পানি থেকে উঠে আসতে সক্ষম হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ঢাকায় থাকা ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযানে যোগ দেয়। দীর্ঘ অভিযানের পর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টার দিকে উদ্ধার করা হয় আবিরের মরদেহ।

তিন শিক্ষার্থীর মৃত্যুর দুই দিনের মাথায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নতুন এ নির্দেশনা এলো। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তারা ক্লাসে আছে কি না, তা নিশ্চিত করার পাশাপাশি স্কুল চলাকালীন বাইরে চলে যাওয়ার ঘটনাও নজরদারির আওতায় আনা সম্ভব হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চিঠির অনুলিপি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের স্কুলে যাওয়া-আসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির বিষয়ে খোঁজ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

দ্যা প্রেস নিজ/এসআর   


মন্তব্য করুন

  • সর্বশেষ

ফতুল্লায় দুই স্টাফ বাসে আগুন-ভাঙচুর, ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা

ফতুল্লায় দুই স্টাফ বাসে আগুন-ভাঙচুর, ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা

সোনারগাঁয়ে গ্রেপ্তারের একদিন পরই জামিনে মুক্ত কৃষকদল নেতা

সোনারগাঁয়ে গ্রেপ্তারের একদিন পরই জামিনে মুক্ত কৃষকদল নেতা

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ যুবক আটক

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ যুবক আটক

তিন ছাত্রের প্রাণহানির পর সোনারগাঁয়ে স্কুলে দুই দফা হাজিরা নির্দেশ

তিন ছাত্রের প্রাণহানির পর সোনারগাঁয়ে স্কুলে দুই দফা হাজিরা নির্দেশ

হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা

হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার