আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

আইনশৃঙ্খলা নিয়ে আল আমিনের প্রশ্ন, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজদের প্রশ্রয়ের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত


দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিএনপির আশ্রয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজরা সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করে তিনি সতর্ক করেছেন, পরিস্থিতির পরিবর্তন না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দুটি পৃথক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

এক পোস্টে অতীতের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনে আল আমিন ১৯৭২ থেকে ১৯৭৫ সালের আওয়ামী লীগ সরকারের সময়ের নানা কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করেন। ওই সময় লুটপাট, দখল, অপহরণ ও সন্ত্রাসের অভিযোগ যথাযথভাবে মোকাবিলা করা হয়নি বলে দাবি করে তিনি শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক পরিণতির প্রসঙ্গও তুলে ধরেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে আল আমিনের অভিযোগ, বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকা বিভিন্ন ব্যক্তি চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। বড় ধরনের চাঁদাবাজির পাশাপাশি স্থানীয় পর্যায়ে অটোরিকশা থেকে টাকা আদায়ের ঘটনাও এর মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি।

তাঁর ভাষায়, “সেইম কাজ শুরু করেছে বিএনপির শেল্টারে থাকা গুন্ডা, চাঁদাবাজেরা। টপ টু বটম সারাদেশে একই অবস্থা।”

এমপি আরও অভিযোগ করেন, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে তিনি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওর কথাও উল্লেখ করেন।

তবে নিজের পোস্টে এসব অভিযোগের বিস্তারিত প্রমাণ বা সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিষয়ে কোনো মামলা কিংবা তদন্তের তথ্য দেননি তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আল আমিন। তাঁর অভিযোগ, কিছু কর্মকর্তা রাজনৈতিক প্রভাব কিংবা অন্য স্বার্থে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের সহযোগিতা করছেন। এর ফলে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সরকারি দপ্তরে গিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।

একই পোস্টে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগও করেন আল আমিন। তাঁর দাবি, ওই অর্থের বিনিময়ে আওয়ামী লীগের মিছিলের সুযোগ দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের সমর্থনে পোস্টে কোনো নথি বা বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ড নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। আল আমিন বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার পূর্ণ মেয়াদ শেষ করুক—এটাই তাঁর প্রত্যাশা ছিল। তাঁর মতে, একটি নির্বাচিত সরকার মেয়াদ পূর্ণ করতে না পারলে গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে সরকারের প্রথম সাত মাসের কর্মকাণ্ড দেখে তিনি হতাশ হয়েছেন বলে জানান। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি লেখেন, “আমি সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করলেও চাই এ সরকার ৫ বছর মেয়াদ পূর্ণ করুক।”

আল আমিন আরও দাবি করেন, ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে কিংবা রাজনৈতিক আশ্রয়ে কোনো অপরাধ সংঘটিত হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নিতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য এর আগেও চাঁদাবাজি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থানের কথা জানিয়েছেন। গত সেপ্টেম্বরেও তিনি ফতুল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে থানাকে দুই ভাগে বিভক্ত করে নতুন থানা প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়েছিলেন।

সর্বশেষ পোস্টগুলোতে আল আমিন বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে তাঁর উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এ পোস্টগুলোতে পাওয়া যায়নি।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন