আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

ডেঙ্গুর চাপে ভিক্টোরিয়া হাসপাতালে ঠাঁই বারান্দা-মেঝেতে, সেপ্টেম্বরে ভর্তি ১৯৩

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

ডেঙ্গুর চাপে ভিক্টোরিয়া হাসপাতালে ঠাঁই বারান্দা-মেঝেতে, সেপ্টেম্বরে ভর্তি ১৯৩

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় জায়গা হচ্ছে না অনেক রোগীর। ফলে কেউ বারান্দায়, আবার কেউ ওয়ার্ডের মেঝেতে থেকেই নিচ্ছেন চিকিৎসা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) হাসপাতালে গিয়ে ডেঙ্গু ওয়ার্ডের বারান্দা ও মেঝেতে অন্তত ১০ জন রোগীকে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে। হাসপাতাল সূত্র বলছে, বর্তমানে ২৩ জনের বেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বন্দর কুড়িপাড়া এলাকার বাসিন্দা আজহারুল ইসলাম (৩১) স্ত্রীকে সন্তান প্রসব করাতে হাসপাতালে এসেছিলেন। কিন্তু হাসপাতালে থাকতেই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। গত তিনদিন ধরে ডেঙ্গু ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন আজহারুল।

একইভাবে দেওভোগ মাদ্রাসা এলাকার মশিউর রহমানও তিনদিন ধরে ওয়ার্ডের মেঝেতে চিকিৎসাধীন। তিনি বলেন, ওয়ার্ডে শয্যা না থাকায় বারান্দায় মেঝেতে থাকতে হচ্ছে। এতে গরমসহ নানা অসুবিধা হলেও চিকিৎসার জন্য এভাবেই থাকতে হচ্ছে।

দায়িত্ব পালনকারী একাধিক নার্স জানান, প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। কয়েকজন সুস্থ হয়ে ছাড়পত্র নেওয়ার পর তাদের জায়গায় আবার নতুন রোগী আসছেন। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় বাধ্য হয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে।

সেপ্টেম্বরে ভর্তি ১৯৩

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে আগস্টে ১১৯ এবং জুলাইয়ে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু নিয়ে চিকিৎসা নিয়েছেন ৩৭৬ জন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক নাজমুল হাসান বিপুল বলেন, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যার সংকট তৈরি হয়েছে। জায়গা সংকট থাকলেও গুরুতর রোগীদের বারান্দা ও মেঝেতে স্থান করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেঙ্গু বৃদ্ধির কারণ সম্পর্কে তিনি বলেন, কয়েক বছর ধরে নির্দিষ্ট মৌসুমের বাইরেও ডেঙ্গু দেখা যাচ্ছে। মশারি ব্যবহারে অনীহা এবং জনসচেতনতার ঘাটতিকে তিনি এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। আক্রান্ত রোগীকে মশা কামড়ানোর পর অন্য ব্যক্তিকে কামড়ালে সংক্রমণের ঝুঁকি তৈরি হয় বলেও জানান তিনি।

নয় মাসেই গত বছরের কাছাকাছি

জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে আরও ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৭ জন। ২০২৫ সালের পুরো বছরে এই সংখ্যা ছিল ২ হাজার ৩৯৮।

অর্থাৎ, গত বছরের মোট আক্রান্তের তুলনায় মাত্র ১১ জন কম রোগী শনাক্ত হয়েছেন চলতি বছরের প্রথম নয় মাসেই।

সরকারি হিসাবে চলতি বছর নারায়ণগঞ্জে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শূন্য। তবে জেলার কয়েকজন বাসিন্দা ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নারায়ণগঞ্জের বাইরে তাদের মৃত্যু হওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে এসব মৃত্যুর তথ্য যুক্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ২৮ আগস্ট রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের চেইনম্যান আবু ছিদ্দিক (৫৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা যান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পরিবার নিয়ে তিনি বন্দর উপজেলায় বসবাস করতেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় আশা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর খবরও পাওয়া গেছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

নাসিকের চিকিৎসকও আক্রান্ত

ডেঙ্গুর বিস্তারের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলীও আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

নাসিকের আরেক মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি এলাকায় নিয়মিত মশক নিধন, ওষুধ প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম চলছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানাও করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন বলেন, সারাদেশেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, যার প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে। ভিক্টোরিয়া হাসপাতাল ১০০ শয্যার হওয়ায় অতিরিক্ত রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শয্যা সংকটের মধ্যেও রোগীদের চিকিৎসা অব্যাহত রাখার চেষ্টা চলছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মশাবাহিত এ রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা ও সতর্কতার কোনো বিকল্প নেই।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন