জলকেলি পছন্দ করেন
পরীমনি। পুকুর কিংবা সুইমিং পুল—পানিতে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত আগেও সামাজিক
মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। গত আগস্টেও সুইমিং পুলের কয়েকটি ছবি প্রকাশ
করে আলোচনায় এসেছিলেন তিনি।
এবার ফের সুইমিং
পুলের ছবি প্রকাশ করলেন পরীমনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক
পেজে দুটি ছবি শেয়ার করেন তিনি।
প্রকাশিত ছবিতে
দেখা যায়, সুইমস্যুট পরা পরীমনি সুইমিং পুলের পানিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ
দিয়েছেন। একটি ছবিতে ভেজা চুলে হাত রেখে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।
অন্য ছবিতে পানির ওপর স্বাচ্ছন্দ্যে ভেসে থাকার মুহূর্ত ধরা পড়েছে।
ছবি প্রকাশের পরপরই
তা ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে। পোস্টটির কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া
জানাতে দেখা যায় নেটিজেনদের। বিশেষ করে পরীমনির নতুন লুক ও স্টাইল নিয়েই বেশি
আলোচনা হয়েছে।
কাজের ব্যস্ততার
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমনি। নিজের দৈনন্দিন জীবন,
ব্যক্তিগত মুহূর্ত, ফ্যাশন ও বিভিন্ন কর্মকাণ্ডের ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের
সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।
নতুন এই ছবিগুলোও
তার সেই ধারাবাহিকতার অংশ। পোস্ট প্রকাশের পর ফের সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে
এসেছেন এই অভিনেত্রী।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন