নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে স্বাভাবিক থাকলেও আগস্ট মাসে জেলার দুটি হাসপাতালে এখন পর্যন্ত ২০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪৯ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির এ চিত্র পাওয়া গেছে।
খানপুর
৩০০ শয্যা হাসপাতালের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে পুরুষ ওয়ার্ডে মোট ৮১ জন ডেঙ্গু
রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন এবং বর্তমানে
চিকিৎসাধীন রয়েছেন ১০ জন।
একই
হাসপাতালে মহিলা ওয়ার্ডে আগস্ট মাসে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। তাদের মধ্যে ৪৪
জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে ওই ওয়ার্ডে ৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে
শিশু ওয়ার্ডে এ মাসে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে
ছাড়পত্র পেয়েছে এবং বর্তমানে একজন শিশু ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খানপুর
হাসপাতালের তিনটি ওয়ার্ডে আগস্ট মাসে মোট ১৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর
মধ্যে ১০৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট পর্যন্ত
পুরুষ ও নারী মিলিয়ে মোট ৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে
৪০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী
চিকিৎসাধীন রয়েছেন।
দুই হাসপাতালের
তথ্য মিলিয়ে দেখা যায়, আগস্ট মাসে এখন পর্যন্ত মোট ২০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি
হয়েছেন। এর মধ্যে ১৪৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে
দুটি হাসপাতালে মোট ৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নারায়ণগঞ্জের
সিভিল সার্জন ডা. মুশিউর রহমান জানান, বর্তমানে নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা
অবনতি হলেও আগের তুলনায় এখন স্বাভাবিক রয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য
পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু কিট ও ওষুধ মজুত রয়েছে বলেও তিনি জানান।
তিনি
বলেন, ডেঙ্গু থেকে মুক্তি পেতে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। এ রোগ
প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন
রাখতে হবে।
সিভিল
সার্জন আরও বলেন, কোথাও যেন এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর
রাখতে হবে। জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত
চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন