নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০
ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিন বোতল হুইস্কি ও একটি
সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়েছে। একই অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১১টি
গাড়ির মালিককে ট্রাফিক আইনে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)
রাত ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত এ চেকপোস্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০
ফিট এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি যানবাহনের
প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
তল্লাশির সময় গাড়ির
রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১১টি গাড়ির মালিকের বিরুদ্ধে
ট্রাফিক আইনে জরিমানা করা হয়। পাশাপাশি সন্দেহজনক অবস্থায় তল্লাশি চালিয়ে তিন বোতল
হুইস্কি ও একটি সামুরাই উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
অভিযানে অতিরিক্ত পুলিশ
সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো.
হাছিনুজ্জামান, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো.
মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
এ.আইচ. এম সালাউদ্দিন, ডিবির ওসি এবং জেলা পুলিশের
বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
এ ধরনের তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন