আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

সংসদীয় বিষয়াবলি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ। প্রথাগত ও সরকারি কূটনীতির পাশাপাশি সংসদীয় কূটনীতি (পার্লামেন্টারি ডিপ্লোমেসি) এবং পেশাদার বিনিময়ের মাধ্যমে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতেই গঠন করা হয়েছে এই কমিটি।

বৃহস্পতিবার ( ৩ সেপ্টম্বর )  সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বাংলাদেশ-রাশিয়াসংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। বৈঠকে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমুখী ক্ষেত্র ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই রাশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। সময়ের পরিক্রমায় দ্বিপাক্ষিক এই ঐতিহাসিক সম্পর্ক আজ সুদৃঢ় ও বিশ্বস্ত অংশীদারিত্বে রূপ নিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, পারমাণবিক বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, জ্বালানি খাত এবং সর্বোপরি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা ‘পিপল-টু-পিপল কানেকশন’ সুসংহত করতে যৌথ ও সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ বৈদেশিক নীতিতে গভীরভাবে বিশ্বাস করে। নতুন প্রজন্মের সমন্বয় এবং নতুন কাঠামোর অধীনে যৌথ উদ্যোগে আগামী দিনে ঢাকা-মস্কো দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর ও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সার্বিক আশ্বস্ত করেন। রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সংসদীয় সম্পর্ক উন্নয়ন, উভয় দেশের আইনপ্রণেতাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির যেকোনো ইতিবাচক উদ্যোগে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। তিনি বিশ্বাস করেন, দুই দেশের সংসদ সদস্যদের এই যৌথ অংশগ্রহণের ফলে বিদ্যমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হিসেবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে চিহ্নিত করেন। তিনি মন্তব্য করেন, পারস্পরিক সুবিধা বা ‘মিউচুয়াল বেনিফিট’ হলো যেকোনো টেকসই ও দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক সম্পর্কের আসল ভিত। জনকূটনীতি (পাবলিক ডিপ্লোমেসি) এবং সামাজিক সমন্বয়ের মাধ্যমে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করার তাগিদ দেন তিনি। তিনি বলেন, যৌথ স্বার্থ ও সুবিধার ওপর ভিত্তি করে গঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও নির্ভরতাবৃদ্ধি করতে সরাসরি সহায়ক ভূমিকা পালন করবে।

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মৈত্রী গ্রুপের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী এমপির নেতৃত্বে সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাইরুল কবির খোকন, সাঈদ আল নোমান, সাইফুল আলম, আতিকুর রহমান মুজাহিদ এবং জেবা আমিন খান। এছাড়া প্রাতিষ্ঠানিক ও কূটনৈতিক প্রটোকল সমন্বয়ের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকার পাশাপাশি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ 'স্টেট দুমা'-তেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মানোন্নয়নে একজন মুসলিম সংসদ সদস্যের নেতৃত্বে 'গ্রুপ অব ডেপুটিস' বা সংসদীয় মৈত্রী দল গড়ে তোলা হয়েছে। সেখানে আন্তর্জাতিক ও জনকূটনৈতিক পর্যায়ে দুই দেশের সুসম্পর্ক সুসংহত করতে ধারাবাহিকভাবে কাজ চলছে। সংসদীয় কূটনীতির এই শক্তিশালী বিকাশ ভবিষ্যতে আন্তর্জাতিক নানা ফোরামে উভয় দেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে।


দ্যা প্রেস নিজ/এসআর 

মন্তব্য করুন

  • সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার