আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

গাইবান্ধার পাঁচ আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেওয়া হয়। এর আগে প্রার্থীদের নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়।

রিটার্নিং অফিস সূত্র জানায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ), মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), পরমানন্দ দাস (কাঁচি), ছালমা আক্তার (কলস), কওছর আজম হান্নু (প্রজাপতি), মোস্তফা মহসিন (ঢেঁকি) ও রমজান আলী (হাত পাখা)।

গাইবান্ধা-২ (সদর) আসনে আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), আব্দুল করিম (দাঁড়িপাল্লা), আব্দুর রশীদ সরকার (লাঙ্গল), আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), মিহির কুমার ঘোষ (কাস্তে), মোহাম্মদ আব্দুল মাজেদ (হাত পাখা) ও শাহেদুর রহমান (কলম) প্রতীক পেয়েছেন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), এসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া), আজিজার রহমান (ঢেঁকি), আব্দুল্লাহ আদিল (কাস্তে), এটিএম আওলাদ হোসাইন (হাত পাখা), মনজুরুল হক (কলম), মোছাদ্দিকুল ইসলাম (আপেল) ও সুরুজ মিয়া (ট্রাক) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোহাম্মদ শামীম কায়সার (ধানের শীষ), আব্দুর রহিম সরকার (দাঁড়িপাল্লা), কাজী মশিউর রহমান (লাঙ্গল), আতোয়ারুল ইসলাম (কোদাল), আব্দুর রউফ আকন্দ (মোটরসাইকেল) ও সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাত পাখা) প্রতীক পেয়েছেন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ফারুক আলম সরকার (ধানের শীষ), আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা), নাহিদুজ্জামান নিশাদ (হাঁস), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), এএইচএম গোলাম শহীদ রঞ্জু (মোটরসাইকেল), রাহেলা খাতুন (কাঁচি), আজিজুল ইসলাম (হাত পাখা), শ্রী নির্মল (কাস্তে) ও হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার সাতটি উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪০১ জন, নারী ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৬৭৫টি এবং ভোটকক্ষ ৪ হাজার ১০১টি।

প্রতীক বিতরণ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতীক বিতরণ শেষে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের উদ্দেশে বলেন, নির্বাচনি প্রচারণায় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন