নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিদ্যমান আদালত কাঠামো থেকে আদালতগুলো পৃথকীকরণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা।
বৃহস্পতিবার
(২৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।
মানববন্ধনে
আইনজীবীরা বলেন, বিদ্যমান আদালত কাঠামো পরিবর্তন বা পৃথকীকরণ করা হলে আইনজীবীসহ বিচারপ্রার্থী
সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আদালতের বর্তমান
কাঠামো বহাল রাখার পাশাপাশি আইনজীবীদের পেশাগত অধিকার ও স্বার্থ সুরক্ষার দাবি
জানান তারা।
এ সময়
আইনজীবীরা ‘দল যার যার, আইনজীবীদের অধিকার সবার—আইনজীবীদের অধিকার রক্ষা করতে হবে’—স্লোগান
সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।
কর্মসূচিতে
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত
ছিলেন। তারা আদালতের বিদ্যমান কাঠামো অক্ষুণ্ন রাখা এবং আইনজীবীদের অধিকার ও
স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন