১১ দলীয় জোটের
লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের মদনপুর
বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে নারায়ণগঞ্জে
আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন
মহানগর বিএনপির নেতারা। শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত ওই সমাবেশে তাকে ‘অবাঞ্ছিত’
ঘোষণার কথা জানান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
তবে বিএনপির ওই
ঘোষণার পরও নির্ধারিত কর্মসূচিতে পাটোয়ারীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে
নারায়ণগঞ্জ জেলা এনসিপি।
জেলা এনসিপির
আহ্বায়ক যুবায়ের সরদার জানান, শুক্রবার মদনপুরের পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক
নাসীরুদ্দীন পাটোয়ারী উপস্থিত থাকবেন। লংমার্চ সফল করতে জেলা এনসিপির নেতাকর্মীদের
পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এদিকে একই
কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিএনপির
‘অবাঞ্ছিত’ ঘোষণার পরও পাটোয়ারীর নারায়ণগঞ্জ সফর এবং একই সময়ে ১১ দলীয় জোটের
লংমার্চ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নজর রয়েছে সংশ্লিষ্টদের।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন