শনিবার (২২ আগস্ট)
রাত ১টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন রামারবাগ স্টেডিয়াম সংলগ্ন বটতলা মোড়
এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা
হলেন—মো. আল-আমিন (২৯) ও ফয়সাল (২৮)। আল-আমিনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ
উপজেলায় হলেও তিনি বর্তমানে ফতুল্লার লালখাঁ এলাকায় বসবাস করছিলেন। অপর গ্রেপ্তার
ফয়সালের বাড়ি চাঁদপুরে। তিনি বর্তমানে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়,
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান
পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মো. আফতাব আলীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল
রামারবাগ স্টেডিয়াম সংলগ্ন বটতলা মোড়ে ‘মা-বাবার দোয়া’ নামের একটি সেলুনের সামনে পাকা
সড়কে অভিযান চালায়।
এ সময় দুইজনের কাছ
থেকে মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান,গ্রেপ্তার
দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ
দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন