রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে
এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত
অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে
সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. মাসুদ (৪২) ও মো. রিয়াজুল ইসলাম (২৪)-কে
ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইভাবে মো. মাসুদ (৪০) ও মো. সজীব (৩০)-কেও ছয়
মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মো. আলমগীর (৩৮)-কে এক মাস, মো. মাসুম (৪২)-কে ছয় মাস
এবং মো. আওলাদ হোসেন (৩০) ও মো. ইউসুফ (৩৪)-কে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের অপব্যবহার ব্যক্তি,
পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। মাদকের বিস্তার রোধে
নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক
প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাদক
নির্মূলে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম
অব্যাহত থাকবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন