শুক্রবার (২১
আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার মাহনা জোড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে
তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক
কারবারির নাম মো. সোহরাব ভূইয়া (২৬)। তিনি মাহনা জোড়া মসজিদ এলাকার মৃত কামাল
ভূইয়ার ছেলে।
অভিযানকালে সোহরাব
ভূইয়ার কাছ থেকে মোট ৮০ বোতল স্কার্প ও ফেয়ারডিল জব্দ করা হয় বলে জানিয়েছে ডিবি
পুলিশ।
গ্রেপ্তার সোহরাব
ভূইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা
হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা
গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমন ও নিয়ন্ত্রণে তাদের
অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন