রোববার (২৩ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ
করেন।
এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আফরোজা পলিন,
শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ মুন্না এবং অভিভাবক সদস্য তুষার
আহম্মেদ মিঠু।
দায়িত্ব গ্রহণের পর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে রিয়াদ
মোহাম্মদ চৌধুরী বলেন,
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের
সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন,
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে
গুরুত্ব দিতে হবে।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ
ক্ষেত্রে সবার সহযোগিতাও কামনা করেন।
দায়িত্ব
গ্রহণের পর রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর
নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
দ্যা প্রেস নেওস/এফজে
মন্তব্য করুন