নারায়ণগঞ্জের
চাষাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিমুল আহমেদ (২৭), রুবেল (৩৪)
ও শহিদ (৩০) নামে তিনজনকে
গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা
পুলিশ। এ সময় তাদের
কাছ থেকে কয়েকটি সুইচগিয়ার
চাকু ও একটি মোটরসাইকেল
জব্দ করা হয়েছে বলে
এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার
সূত্রে জানা যায়, গত
১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক
৮টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ
সদর মডেল থানার একটি
পুলিশ দল চাষাড়া এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব
দেন থানার এসআই ফিরোজ আল
মামুন।
অভিযানকালে
এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করা কয়েকজনকে আটক
করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ ও
পরিচয় যাচাই শেষে শিমুল আহমেদ,
রুবেল ও শহিদকে গ্রেপ্তার
করা হয় বলে এজাহারে
উল্লেখ করা হয়েছে।
পুলিশের
দাবি, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে কয়েকটি
সুইচগিয়ার চাকু উদ্ধার করা
হয়। একই সময় একটি
মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এজাহারে জব্দ করা মোটরসাইকেলটির
রেজিস্ট্রেশন নম্বর CE7AM2X05367 এবং চেসিস নম্বর
PS637AE7XM6K60088 উল্লেখ
করা হয়েছে।
এজাহারে
আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার
ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন
অভিযোগ ও মামলা থাকার
তথ্য পাওয়া গেছে। তাদের ছিনতাই, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ
জানিয়েছে, চাষাড়া ও আশপাশের এলাকায়
অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ
দমনে এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা
প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন